ইয়েমেনে তীব্র লড়াই : ইরান-সৌদি আরবের ‘নিরাপত্তাহীনতা’ বিষয়ে আলোচনা
আঞ্চলিক ‘নিরাপত্তাহীনতা বাড়তে থাকা’ নিয়ে ইরান ও সৌদি আরবের শীর্ষ কূটনীতিকরা ফোনে আলোচনা করেছেন। তেহরান বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। তবে দুই দেশ ইয়েমেনে পরস্পরবিরোধী পক্ষকে সমর্থন করলেও সাম্প্রতিক লড়াই নিয়ে আলোচনায় কোনো কথা হয়নি।
তেহরান ইয়েমেনের হুতিদের সামরিক ও আর্থিক সহায়তা দেয়। গোষ্ঠীটি কয়েক বছর ধরে দেশটির উত্তরাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। বৃহস্পতিবার তারা কৌশলগত লোহিত সাগরের বন্দরনগরী মোখা দখল করে নেয়।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রিয়াদ দীর্ঘদিন ধরে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। হুথিরা অগ্রযাত্রা শুরু করার পর থেকেই সৌদি আরব তাদের ওপর বিমান হামলা চালিয়ে আসছে বলে গোষ্ঠীটি জানিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে কথা বলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ‘উত্তেজনা বৃদ্ধি ও অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা’ নিয়ে আলোচনা করেন।
ফোনালাপের বিবরণে বলা হয়, উভয় পক্ষ ‘উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে এবং স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় সহযোগিতা ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইয়েমেনের কথা সরাসরি উল্লেখ করা হয়নি। তবে ইয়েমেনে চলমান লড়াই নিয়ে আলাদা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ইয়েমেনের সংকট সমাধান করা অসম্ভব।’
হুতিরা কয়েক বছর ধরে ইয়েমেনের রাজধানী সানা ও প্রধান বন্দরনগরী হোদেইদা নিয়ন্ত্রণ করছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে তারা নতুন করে অভিযান শুরু করেছে। এর মাধ্যমে তারা লোহিত সাগরের প্রবেশদ্বার কৌশলগত বাব আল-মান্দাব প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে।
সুয়েজ খালের মাধ্যমে এ জলপথ এশিয়া ও ইউরোপকে যুক্ত করেছে। বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে এটি গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে আরও গুরুত্ব পেয়েছে। ওই যুদ্ধে ইরান হরমুজ প্রণালী অবরোধ করে।
ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হুথিরা লোহিত সাগরে নৌযান চলাচল ব্যাহত করতে সক্ষম হয়েছে। সৌদি বন্দরগুলোতে সামুদ্রিক অবরোধ আরোপের চেষ্টার পাশাপাশি তারা দেশটির তেল অবকাঠামোতেও হামলা চালিয়েছে।
বুধবার হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, গোষ্ঠীটি দক্ষিণ সৌদি আরবের কয়েকটি শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
aliul / aliul
আমেরিকার ২৫ বছরের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৪৫ লাখ মানুষ
যুদ্ধের আবহে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন
ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন দ্বিপক্ষীয় বৈঠক
ইয়েমেনে তীব্র লড়াই : ইরান-সৌদি আরবের ‘নিরাপত্তাহীনতা’ বিষয়ে আলোচনা
হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেই: পাকিস্তান
সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু
যুক্তরাজ্যের অর্থনীতিতে অপ্রত্যাশিত প্রবৃদ্ধি, নেপথ্যে এআই
মিয়ানমারে ড্রোন হামলার পর বন্ধ বিমানবন্দর
২৫ বছর : নিউইয়র্কে কড়া নিরাপাত্তায় স্মরণ করা হবে ৯/১১ হামলার নিহতদের
হরমুজে ফের মার্কিন নৌযানে হামলা ইরানের আইআরজিসির
বিদ্রোহী-নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, নিহত অন্তত ২৯ শিশু
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান