ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ২:৩

ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় ২০০ যাত্রী নিয়ে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৪৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ট্রেনটি নরম্যান্ডি অঞ্চলের রুয়াঁ ও কাঁ শহরের মধ্যে চলাচল করছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্থানীয় কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ব্যাপক হতাহত হয়। 

পরিস্থিতি সামাল দিতে জরুরি উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে।

রুয়াঁর প্রসিকিউটর সেবাস্তিয়েন গালোয়া বলেন, এই দুর্ঘটনায় ৪৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক নারীকে ‘সংকটাপন্ন অবস্থায়’ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফ্রান্সের রেল নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী সংস্থা এসএনসিএফ রেজো জানিয়েছে, দুর্ঘটনার পর ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। জরুরি উদ্ধারকারী দল যাতে নিরাপদে কাজ করতে পারে, সে জন্য রেললাইনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এসএনসিএফ রেজো বলেছে, ‘এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসা নিশ্চিত করা। এরপর রেল চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে।’

দুর্ঘটনার কারণ জানতে রেল কর্তৃপক্ষ ও পুলিশ তদন্ত শুরু করেছে।

aliul / aliul

মোখায় হুথিদের ওপর বিমান হামলা

হরমুজ ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছেন সৌদি সমর্থিত ইয়েমেনি কমান্ডাররা

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সাত বছর পর ভারতে শি জিনপিং

রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত

ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪

কাজ হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে কর্মীভিসায় আসা বিদেশিদের

হুথিদের মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

৯/১১ হামলার ২৫তম বার্ষিকী পালন যুক্তরাষ্ট্রের, অনুপস্থিত ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখ রুশ নিহত : যুক্তরাজ্যের সেনাপ্রধান

বৈশ্বিক নৌচলাচলের গুরুত্বপূর্ণ প্রণালী বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের হুতিরা

ইরাক থেকে সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা