ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছেন সৌদি সমর্থিত ইয়েমেনি কমান্ডাররা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ৩:২০

ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দরনগরী সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে হুথি বিদ্রোহীরা। সেখানে অভিযান চালিয়ে সৌদি সমর্থিত বাহিনীকে হটিয়ে দিয়েছে তারা।

সংবাদমাধ্যম ইয়েমেন পোস্টের সাবেক সম্পাদক হাকিম আলমাসমারি বলেছেন, হুথিদের এ অভিযানের সময় সৌদি সমর্থিত ইয়েমেনি কমান্ডাররা পালিয়ে গেছেন। তাদের যুদ্ধক্ষেত্রের কোথাও দেখা যায়নি। অপরদিকে হুথি কমান্ডাররা তাদের সাধারণ যোদ্ধাদের সঙ্গে একদম সম্মুখে ছিলেন।

তিনি বলেন, এটি হুথিদের একতা ও দৃঢ় সংকল্পতাকে প্রদর্শন করেছে।

আলজাজিরাকে এ সাংবাদিক বলেন, “হুথিরা হলো একটি একক ফ্রন্ট। অপরদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার চলে আলাদা আটটি নেতৃত্বে। তাই আপনি ইয়েমেনি বাহিনীকে একত্রিত করতে পারবেন না এবং তাদের মধ্যে একে-অপরের মধ্যে কোনো ধরনের সহযোগিতা ও সমন্বয় আশা করতে পারবেন না।”

সৌদি নেতৃত্বাধীন বাহিনী হুথিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ এসব অঞ্চল রক্ষা করতে পারেনি কারণ তাদের কমান্ডাররা সেনাদের সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিতে পারেনি।— বলেন হাকিম আলমাসমারি।

হুথি কমান্ডাররা তাদের সেনাদের সঙ্গেই ছিল উল্লেখ করে হাকিম বলেছেন, “হুথি নেতারা সমুদ্র তীরবর্তী পূর্ব উপকূলে সরাসরি উপস্থিত ছিলেন। তারা সম্মুখে লড়াই করছিলেন। সৌদি সমর্থিত কমান্ডারদের ক্ষেত্রে এটি দেখা যায়নি। তাদের সম্মুখভাগের কোথাও দেখা যায়নি। আর যখন নেতারা আপনার সঙ্গে থাকবে না তখন আপনি প্রত্যাশা করতে পারেন না, সাধারণ সেনারা তাদের জীবন উৎস্বর্গ করবে।”

এদিকে বন্দরনগরী মোখা দখল করায় হুথিরা এখন থেকে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব এল মান্দেব প্রণালি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। এখান দিয়ে কাদের জাহাজ চলাচল করবে সেটি এখন তারাই নিয়ন্ত্রণ করবে।

সূত্র: আলজাজিরা

aliul / aliul

ইরাক থেকে হামলার পর বন্ধ সৌদির গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন

হুথি-হামলার পর নিজেদের তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি

মোখায় হুথিদের ওপর বিমান হামলা

হরমুজ ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছেন সৌদি সমর্থিত ইয়েমেনি কমান্ডাররা

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সাত বছর পর ভারতে শি জিনপিং

রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত

ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪

কাজ হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে কর্মীভিসায় আসা বিদেশিদের

হুথিদের মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

৯/১১ হামলার ২৫তম বার্ষিকী পালন যুক্তরাষ্ট্রের, অনুপস্থিত ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখ রুশ নিহত : যুক্তরাজ্যের সেনাপ্রধান