ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মোখায় হুথিদের ওপর বিমান হামলা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ৩:৪৬

লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তড়িৎ অভিযান চালিয়ে মাত্র দু’দিনের ব্যবধানে মোখার নিয়ন্ত্রণ নিয়েছিল হুথি বিদ্রোহীরা।

হুথিদের ওপর বিমান হামলার তথ্য আজ শনিবার (১২ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে ইয়েমেনি সরকার।

দেশটির সরকারি বার্তাসংস্থা সাবা জানিয়েছে, সরকার এক বিবৃতিতে বলেছে, “আমাদের সশস্ত্র বাহিনী ইরান সমর্থিত হুথি সন্ত্রাসীদের সামরিক যান ও তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে তাদের উল্লেখযোগ্য সেনাকে হত্যা ও সামরিক যান ধ্বংস করেছে।”

ইয়েমেনি সরকারি বাহিনীর মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নাজিলিও একই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মোখা থেকে ১১ কিলোমিটার দূরের মোখা-ধুবাব সড়কে হুথিদের সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব এল মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিতে হুথিরা মোখা বন্দর দখলের উদ্দেশে গত সপ্তাহে অভিযান শুরু করে। তাদের এ অভিযানে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন। অপরদিকে আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ। এরসঙ্গে বাস্তুচ্যুত হয়েছেন ৪৬ হাজার মানুষ।

হুথিদের কাছে মোখার নিয়ন্ত্রণ হারানোর পর এখন এটি আবার পুনর্দখল করার চেষ্টা করছে ইয়েমেনের সরকার। এতে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করছে সৌদি আরব। 

হুথিদের দমনে মার্কিন হামলা চাইলেন সৌদি যুবরাজ, নাকচ করলেন ট্রাম্প

হুথিদের দমন করতে তাদের লক্ষ্য করে মার্কিন বিমান বাহিনীর অভিযানের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ জানিয়েছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সে অনুরোধ নাকচ করে দিয়েছেন।

বৃহস্পতিবার এই ফোনালাপ হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে নিশ্চিত করেছেন দুই মার্কিন কর্মকর্তা। সৌদি ‍যুবরাজের অনুরোধ প্রত্যাখ্যানের কারণ প্রসঙ্গে ওই কর্মকর্তারা বলেছেন, এখন এই সময়ে হুথিদের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা মার্কিন প্রশাসনের নেই।

সূত্র: আলজাজিরা

aliul / aliul

ইরাক থেকে হামলার পর বন্ধ সৌদির গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন

হুথি-হামলার পর নিজেদের তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি

মোখায় হুথিদের ওপর বিমান হামলা

হরমুজ ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছেন সৌদি সমর্থিত ইয়েমেনি কমান্ডাররা

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সাত বছর পর ভারতে শি জিনপিং

রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত

ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪

কাজ হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে কর্মীভিসায় আসা বিদেশিদের

হুথিদের মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

৯/১১ হামলার ২৫তম বার্ষিকী পালন যুক্তরাষ্ট্রের, অনুপস্থিত ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখ রুশ নিহত : যুক্তরাজ্যের সেনাপ্রধান