ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ইরাক থেকে হামলার পর বন্ধ সৌদির গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ৪:৬

ইরাক থেকে ড্রোন হামলার পর নিজেদের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যখন সৌদিতে হামলা চালায় ঠিক প্রায় একই সময় ইরাক থেকেও সৌদিতে ড্রোন হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী এ হামলা চালিয়েছে।

ড্রোন হামলার পর ইরাক সরকার এ ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়া যেখান থেকে হামলা হয়েছে সেখানের দায়িত্বে থাকা সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কমান্ডারকেও বরখাস্ত করেছে দেশটি।

ইরাক স্বীকার করেছে, সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইনে তাদের ভূখণ্ড থেকে ড্রোন হামলা হয়েছে। আর যেখান থেকে হামলা হয়েছে সেই প্রদেশটির সঙ্গে ইরানের সীমান্ত আছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে যায়্। তখন এই পাইপলাইন দিয়ে হরমুজকে বাইপাস করে সৌদি বহির্বিশ্বে তাদের তেল রপ্তানি করে যাচ্ছিল। ১ হাজার ২০০ কিলোমিটার লম্বা পাইপলাইনটি সৌদির তেল রপ্তানি ঠিক রেখেছিল। সৌদি আরব বিশ্বের সর্ববৃহৎ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ।

গতকাল শুক্রবার সৌদি আরব জানায়, পূর্ব সতর্কতার অংশ হিসেবে পাইপলাইনটি বন্ধ করে দিয়েছে তারা। স্যাটেলাইটের তোলা ছবিতে দেখা গেছে, যেখানে হামলার ঘটনা ঘটেছে সেখানকার আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে আছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের মোট তেল সরবরাহের ৪ থেকে ৫ শতাংশ এই পাইপলাইন দিয়ে সরবরাহ হচ্ছিল।

সৌদি আরব এ হামলার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। তবে ইরাকের প্রধানমন্ত্রী হামলা না চালাতে অনরোধ করেন। এরপর সৌদি সিদ্ধান্ত পরিবর্তন করে।

তবে ভবিষ্যতে ইরাক থেকে যেন কোনো হামলা না হয় সেটি নিশ্চিত করতে সহায়তা করবে সৌদি আরব।

সূত্র: বিবিসি

aliul / aliul

ইরাক থেকে হামলার পর বন্ধ সৌদির গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন

হুথি-হামলার পর নিজেদের তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি

মোখায় হুথিদের ওপর বিমান হামলা

হরমুজ ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছেন সৌদি সমর্থিত ইয়েমেনি কমান্ডাররা

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সাত বছর পর ভারতে শি জিনপিং

রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত

ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪

কাজ হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে কর্মীভিসায় আসা বিদেশিদের

হুথিদের মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

৯/১১ হামলার ২৫তম বার্ষিকী পালন যুক্তরাষ্ট্রের, অনুপস্থিত ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখ রুশ নিহত : যুক্তরাজ্যের সেনাপ্রধান