ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সৌদিতে হুথিদের হামলায় মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ১:১

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের জিজান প্রদেশে একটি মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদির সিভিল ডিফেন্স জানিয়েছে, হুথিদের ছোড়া একটি মিসাইল/ড্রোন জিজানে আঘাত হানে।


এ প্রদেশটি ইয়েমেনের সীমান্তের সঙ্গে লাগোয়া। হুথিদের হামলায় জাজানের আল-তুয়াল জেলায় বেশ কয়েকটি গাড়িও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিভিল ডিফেন্সের মুখপাত্র বেসামরিক অবকাঠামোতে হুথিদের হামলাকে ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন।

এদিকে হুথি বিদ্রোহীরা জানিয়েছে তারা সৌদির নাজরান প্রদেশের শারুরাহর সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।


এরআগে গত মঙ্গলবার সৌদিতে সবচেয়ে বড় হামলাটি চালায় হুথিরা। এদিন তারা আবহা, খামিস মুসাইত, জাজান এবং নাজরানকে টার্গেট করে। এতে নারী ও শিশুসহ ৭৩ জন আহত হন।

গত সপ্তাহে হুথি বিদ্রোহীরা লোহিত সাগর তীরবর্তী উপকূলীয় অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। তারা কয়েকদিনের মধ্যেই ইয়েমেনি সেনাদের থেকে কয়েকশ কিলোমিটার বিস্তৃত অঞ্চল দখল করে নিয়েছে। এতে করে ইয়েমেন সরকার লোহিত সাগরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এখন সরাসরি সেখানে যাওয়ার আর কোনো সুযোগ তাদের কাছে নেই।

এই অভিযানে পাঁচশর বেশি মানুষ নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।


হুথি ও সৌদি আরবের মধ্যে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি হয়। এরপর গত চার বছর ধরে ওই অঞ্চল শান্ত ছিল। কিন্তু যুদ্ধবিরতি ভেস্তে গিয়ে আবারও শুরু হয়েছে লড়াই।

সূত্র: আলজাজিরা

aliul / aliul

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্রী

সৌদির বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না

হরমুজে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা

নতুন করে হামলা চালালে সৌদির আরও গভীরে তীব্র হামলা হবে

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে রওনা হওয়া জাহাজের সন্ধান মিলছে না

সৌদিতে হুথিদের হামলায় মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

হুথিদের বিরুদ্ধে স্থল যুদ্ধের জন্য পুনর্গঠিত হচ্ছে ইয়েমেনের সেনারা

যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না

সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় যুদ্ধ ও শুল্কের প্রতি নিন্দা প্রকাশ

বিশ্ব নেতারা যাবেন, নয়াদিল্লিতে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : ইরানের প্রেসিডেন্ট

নয়াদিল্লিতে বৈঠকে মিলিত হলেন ব্রিকস নেতারা