ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে রওনা হওয়া জাহাজের সন্ধান মিলছে না
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের দিকে যাওয়া একটি সামুদ্রিক জাহাজ নিখোঁজ হয়ে গেছে। জাহাজটিতে অন্তত ২৪০ জন যাত্রী ছিলেন। জাহাজটি জাভা সাগরে চলাচল করছিল। এ সময় এটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এখন জাহাজটিকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে দেশটির উদ্ধারকারীরা।
দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানিয়েছে, ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নামে জাহাজটি নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে তারা।
প্রাথমিক তথ্যে জানা গেছে, যোগাযোগ বিচ্ছিন্নের আগে জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল জাভা সাগর। এ সময় জাহাজটি বানজারমাসিন থেকে ১৪৮ কিলোমিটার দূরে ছিল।
জাহাজটি কী ডুবে গেছে নাকি অন্য কোনো দুর্ঘটনার কবলে পড়েছে সেটি এখনো জানা যায়নি। ফলে কোনো হতাহতের খবরও এখনো জানা যায়নি।
বানজারমাসিনের রেসকিউ এজেন্সির অপারেশন্স প্রধান আরিয়ান্তো আরদি জাহাজ নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জাহাজটিকে খুঁজে বের করতে উদ্ধারকারীদের পাঠানো হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, জাহাজটি পাড়ি দেওয়ার জন্য উত্তাল সমুদ্রের কবলে পড়ে। এরপর থেকে এটি নিখোঁজ হয়ে যায়। এ ঘটনার পর জাহাজ কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে।
সূত্র: এপি
aliul / aliul
ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্রী
সৌদির বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না
হরমুজে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা
নতুন করে হামলা চালালে সৌদির আরও গভীরে তীব্র হামলা হবে
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে রওনা হওয়া জাহাজের সন্ধান মিলছে না
সৌদিতে হুথিদের হামলায় মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
হুথিদের বিরুদ্ধে স্থল যুদ্ধের জন্য পুনর্গঠিত হচ্ছে ইয়েমেনের সেনারা
যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না
সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা
ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় যুদ্ধ ও শুল্কের প্রতি নিন্দা প্রকাশ
বিশ্ব নেতারা যাবেন, নয়াদিল্লিতে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি
মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : ইরানের প্রেসিডেন্ট