ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নতুন করে হামলা চালালে সৌদির আরও গভীরে তীব্র হামলা হবে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ১:৪

সৌদি আরব যদি নতুন করে ইয়েমেনে কোনো হামলা চালায় তাহলে সৌদিতে আরও বিস্তৃত, তীব্র ও গভীরে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হুথি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে। তিনি রোববার (১৩ আগস্ট) বলেছেন, সৌদির দক্ষিণাঞ্চলের সারুরাহ ঘাঁটিতে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে।

তিনি জানান, সৌদি গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনে প্রায় ১৩০ বার বিমান হামলা চালিয়েছে। কিন্তু নতুন করে যদি আবারও হামলা হয় তাহলে তাদের হামলার তীব্রতা বাড়বে। সঙ্গে সৌদির অনেক গভীরের অবকাঠামোকে টার্গেট করা হবে।

গত সপ্তাহে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী মোখা দখলের উদ্দেশ্যে অভিযান শুরু করে। তাদের আটকাতে সৌদি আরব বিমান হামলা চালায়। এরপরই হুথিরা সরাসরি সৌদিতে হামলা শুরু করে।

এরমধ্যে গত মঙ্গলবার সবচেয়ে তীব্র হামলা হয়। এ সময় দেশটির বিভিন্ন জায়গায় হুথিদের হামলায় ৭৩ জন বেসামরিক আহত ও বেশ কয়েকটি জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

হুথিদের বিরুদ্ধে স্থল যুদ্ধের জন্য পুনর্গঠিত হচ্ছে ইয়েমেনের সেনারা

হুথি বিদ্রোহীদের কাছে লোহিত সাগর তীরবর্তী পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ অঞ্চল হারানোর পর আবার সেগুলোর নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত হচ্ছে ইয়েমেনের সরকারি বাহিনীর সেনারা। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদস্য এবং মারিব প্রদেশের গভর্নর সুলতান আল-আরাদা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, সেনাবাহিনীর সদস্যরা পুনর্গঠিত হচ্ছে এবং তারা শিগগিরই যুদ্ধক্ষেত্রে ফিরে যাবে।


সরকারি টিভি চ্যানেল সাবাকে দেওয়া সাক্ষাৎকারে সুলতান আল-আরাদা বলেছেন, পূর্ব উপকূলে হুথিদের বিরুদ্ধে তাদের যে পরাজয় হয়েছে এটি ‘যন্ত্রণাদায়ক এবং দুর্ভাগ্যজনক’। তবে যুদ্ধে এ ধরনের ধাক্কা খুবই স্বাভাবিক বিষয়।

তিনি অভিযোগ করেছেন, হুথিরা শান্তি প্রক্রিয়াকে শেষ করে দিয়েছে। এখন তারা শান্তির বদলে ইয়েমেনে আবারও যুদ্ধ ফিরিয়ে আনছে।

সূত্র: আলজাজিরা

aliul / aliul

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্রী

সৌদির বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না

হরমুজে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা

নতুন করে হামলা চালালে সৌদির আরও গভীরে তীব্র হামলা হবে

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে রওনা হওয়া জাহাজের সন্ধান মিলছে না

সৌদিতে হুথিদের হামলায় মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

হুথিদের বিরুদ্ধে স্থল যুদ্ধের জন্য পুনর্গঠিত হচ্ছে ইয়েমেনের সেনারা

যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না

সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় যুদ্ধ ও শুল্কের প্রতি নিন্দা প্রকাশ

বিশ্ব নেতারা যাবেন, নয়াদিল্লিতে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : ইরানের প্রেসিডেন্ট

নয়াদিল্লিতে বৈঠকে মিলিত হলেন ব্রিকস নেতারা