ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ


চাকরি ডেস্ক photo চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৪-৯-২০২৬ সকাল ৯:৪

চুক্তিভিত্তিক চাকরির জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের শর্ত সাপেক্ষে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রাপ্ত আবেদনের মধ্য থেকে সীমিতসংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষা সনদ, অভিজ্ঞতা সনদ, জাতীয়তা নাগরিকত্ব সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। আবেদনপত্রের সঙ্গে কোনো ফি জমা দিতে হবে না। সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

পদের নাম: চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলী (সিভিল)

 

পদসংখ্যা: (পাঁচ)

বেতন: সর্বসাকল্যে ৩১,৫০০ (একত্রিশ হাজার পাঁচ ) টাকা। মূল বেতন ১৫,০০০ (পনেরো হাজার) টাকা, অন্যান্য ভাতা ১৫,০০০ (পনেরো হাজার) টাকা এবং (এক) ইউনিট রেশন সমপরিমাণ ভাতা ,৫০০ (এক হাজার পাঁচ ) টাকা। অধিক অভিজ্ঞতাসম্পন্ন চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলীরা সর্বসাকল্যে বেতনভাতা ৩৬,৫০০ (ছত্রিশ হাজার পাঁচ ) টাকা [মূল বেতন ২০,০০০ (বিশ হাজার) টাকা এবং অন্যান্য ভাতা ১৬,৫০০ (ষোলো হাজার পাঁচ ) টাকা] পাবেন।

*বাৎসরিক বেতন বৃদ্ধি মূল বেতনের শতাংশ হারে নির্ধারিত হবে।

*মূল বেতনের সমপরিমাণ হারে দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন।

*মূল বেতনের ২০ শতাংশ হারে নববর্ষ ভাতা প্রাপ্য হবেন।

*প্রকৃত ভ্রমণ ভাতা অনুমোদন সাপেক্ষে প্রাপ্য হবেন এবং

*মাসিক ৫০০ (পাঁচ ) টাকা হারে মোবাইল বিল প্রাপ্য হবেন।

শিক্ষাগত যোগ্যতা

ডিপ্লোমাইনইঞ্জিনিয়ারিং (সিভিল) উত্তীর্ণ। তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/সিজিপিএ.এর নিচে গ্রহণযোগ্য নয়।

পূর্ত নির্মাণ, মেরামত ভবনসংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন।

আবেদনে বয়স

১০ সেপ্টেম্বর ২০২৬ সালে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে অধিক অভিজ্ঞতাসম্পন্নদের বয়স শিথিলযোগ্য হবে।

আবেদনের শর্তাবলি আবেদন করার নিয়মাবলি

*সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে প্রার্থীর জীবনবৃত্তান্ত এবং সব প্রকার সনদ অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র ডাকযোগেরেকর্ড শাখা, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা১২১৯ঠিকানা বরাবর প্রেরণ করতে হবে অথবা সরাসরি বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকার প্রধান ফটক/আরপি গেটে রক্ষিত বাক্সে জমা দিতে হবে।

চুক্তির মেয়াদ

. প্রথমবার যোগদানের ক্ষেত্রে চুক্তির মেয়াদ যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর হবে, যা শিক্ষানবিশ সময়ের হিসাবে গণ্য হবে।

. চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে চাকরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে শিক্ষানবিশ সময় ব্যতীত পরবর্তী সব চুক্তির মেয়াদ পাঁচ বছর হবে।

. চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে চাকরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষ চুক্তির মেয়াদ বৃদ্ধি বা চুক্তি বাতিলের অধিকার সংরক্ষণ করে।

. কর্তৃপক্ষ যেকোনো সময় দুই মাসের পূর্ব নোটিশে চুক্তিভিত্তিক নিয়োগাদেশ বাতিল করতে পারবে, সংশ্লিষ্ট চুক্তিভিত্তিক নিয়োগকৃত ব্যক্তিকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করতে পারবে।

. চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদটি সম্পূর্ণরূপে একটি অস্থায়ী চুক্তিভিত্তিক পদ বিধায় পরবর্তী সময় কোনোভাবেই পদটি এবং পদে চাকরিরত ব্যক্তিকে স্থায়ী করা হবে না; একই সঙ্গে চুক্তিভিত্তিক পদে চাকরি স্থায়ীকরণের জন্য দাবি করা যাবে না।

. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ/ভাতা প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ শর্তাবলি সংশোধন পরিবর্তন এবং এই নিয়োগ কার্যক্রম স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

আবেদনপত্র জমাদানের শেষ দিন

আবেদনপত্র জমার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর বিকেল চারটা। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদনপত্র গৃহীত হবে না।

আবেদনকারীকে মুঠোফোনে এসএমএসের মাধ্যমে অথবা বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে পরীক্ষার স্থান সময়সূচি জানানো হবে।

*আবেদন ফরম ডাউনলোড বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন।

 

শান্তা / শান্তা