ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশী নিহত, ২৫ জন নিখোঁজ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ১১:৪৯

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকা ডুবে নিহত হয়েছেন ১ জন অভিবাসনপ্রত্যাশী এবং নিখোঁজ হয়েছেন আরও ২৫ জন। গত কাল রোববার ঘটেছে এ ঘটনা।

এক প্রতিবেদনে জানিয়েছে গ্রিক সংবাদমাধ্যম টু ভিমা জানিয়েছে, নৌকাটিতে মোট ৭৭ জন যাত্রী ছিলেন। ডুবে যাওয়ার পর ৫১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছে গ্রিসের কোস্টগার্ড বাহিনী।

আর নিখোঁজদের অনুসন্ধানে যৌথভাবে তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড এবং গ্রিসের কোস্টগার্ড এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্স। ৪টি নৌযান, একটি উড়োজাহাজ এবং একটি হেলিকপ্টারের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে তৎপরতা।

উদ্ধার এ অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কোন কোন দেশের নাগরিকরা আছেন, তা স্পষ্ট করেনি গ্রিক কর্তৃপক্ষ। তবে উদ্ধারের পর তাদের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।


গতকাল সোমাবর থেকে নিখোঁজদের অনুসন্ধানে অভিযান শুরু করেছে কোস্টগার্ড এবং ফ্রন্টেক্স। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে অপর গ্রিক সংবাদমাধ্যম ইআরটি।

গতকাল সোমাবর থেকে নিখোঁজদের অনুসন্ধানে অভিযান শুরু করেছে কোস্টগার্ড এবং ফ্রন্টেক্স। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে অপর গ্রিক সংবাদমাধ্যম ইআরটি।

গ্রিসের অভিবাসন বিষয়ক আইন বেশ কঠোর। কোনো বিদেশি ব্যক্তি নথিবিহীন অবস্থায় গ্রিসের ভূখনণ্ডে প্রবেশ করলে দীর্ঘমেয়াদী প্রশাসনিক আটকাদেশ, কঠোর শাস্তি এবং দ্রুত বহিষ্কার প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়।


সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি

aliul / aliul

বিশ্বের অর্ধেকের বেশি বরফ গলার জন্য দায়ী মাত্র ৩ শতাংশ হিমবাহ

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া

১৯৬৭’র পর ‘সবচেয়ে বড় সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড

সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের