চীনে যাচ্ছেন আরাগচি, আলোচনায় যুদ্ধ ও হরমুজ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) চীন সফরে যাচ্ছেন। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি।
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়া এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে পড়ার মধ্যেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রাজধানী বেইজিংয়ে ওয়াং ই ও আব্বাস আরাগচির মধ্যে বৈঠক হবে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধ থামাতে চীন মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে আসন্ন বৈঠকে যুদ্ধের পরিস্থিতি, সংঘাত বন্ধের সম্ভাব্য পথ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে গত জুলাইয়ে ওয়াং ই ও আরাগচির মধ্যে বৈঠক হয়েছিল। সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও তাদের সংক্ষিপ্ত আলোচনা করতে দেখা যায়।
ইরান ও মধ্যপ্রাচ্যের তেলের অন্যতম বড় ক্রেতা চীন। ফলে হরমুজ প্রণালিতে ইরানের অচলাবস্থা এবং মার্কিন নৌ অবরোধের কারণে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটলে চীনের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ কারণে আরাগচির চীন সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, বৈঠকে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালির নিরাপত্তা, তেল সরবরাহ এবং বিশ্ব অর্থনীতিতে সংঘাতের প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
সূত্র: আল-জাজিরা।
aliul / aliul
চীনে যাচ্ছেন আরাগচি, আলোচনায় যুদ্ধ ও হরমুজ
যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে টান, তীব্র সংকটে মার্কিন বাহিনী
তাইজে হুথিদের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব
পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের
পবিত্র মক্কায় হামলার বিরল সতর্কতা জারি সৌদির
হুথিদের লক্ষ্য করে সৌদির তিনশরও বেশি বিমান হামলা
জাপানে শুরু হয়েছে বসকে না জানিয়ে চাকরি ছাড়ার পরিষেবা
হরমুজের কাছে দ্বিতীয় এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড
ইরান যুদ্ধের জেরে ঘাটতি দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে
প্রথম দেশ হিসেবে পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র
ইউরেনিয়াম-বিরল খনিজের বিশাল খনি পেলো সৌদি, মজুত ১১ কোটি টন
ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা বন্ধন দৃঢ় করার সিদ্ধান্ত পাকিস্তানের