বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানিতে চাকরি
বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল) একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (প্ল্যান্ট ম্যানেজার) নিয়োগ দেবে। চুক্তিভিত্তিকভাবে এ পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১ অক্টোবর ২০২৬।
চাকরির বিবরণ
পদের নাম: এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (প্ল্যান্ট ম্যানেজার)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে অন্তত বিএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ৫–এর মধ্যে ন্যূনতম জিপিএ–৩ এবং ৪-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ–২.৫ থাকতে হবে।
প্রার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে অন্তত ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বড় বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী বা তার ওপরের পদে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন
৯৭ হাজার ৩৭০ টাকা।
বয়স
১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৪২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
আবেদনকারীর কভার লেটার, বিস্তারিত জীবনবৃত্তান্ত, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, সব শিক্ষাগত ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট, জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা সনদের কপি এবং গত ছয় মাসের মধ্যে তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড, ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-১৩), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ ঠিকানায়।
আবেদন ফি
২০০ টাকা।
শান্তা / শান্তা
শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডে চাকরির সুযোগ
সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ২০ গ্রেডে চাকরি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ
১১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বনশিল্প উন্নয়ন করপোরেশন
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ১৯ জনের নিয়োগ
শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি
এসবিএসি ব্যাংকে ম্যানেজার নিয়োগ
৩৯ জনকে নিয়োগ দেবে ঢাকা কর অঞ্চল-১৬
বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানিতে চাকরি
ঢাকায় মার্কিন দূতাবাসে এসএসসি পাসেই চাকরির সুযোগ