ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই অফিসার হওয়ার সুযোগ


চাকরি ডেস্ক photo চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৭-৯-২০২৬ রাত ৩:৫

বাংলাদেশ বিমান বাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯৬তম বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ৬ এপ্রিল ২০২৭ তারিখ পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। এইচএসসি পাসের প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীর বয়স সাড়ে ১৬ বছর হলেই আবেদনের যোগ্য হবেন।

এক নজরে বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
কোর্সের নাম: ৯৬তম বিএএফএ কোর্স
পদের নাম: অফিসার ক্যাডেট

শিক্ষাগত যোগ্যতার বিবরণ

শারীরিক যোগ্যতা
পুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি
নারীর ক্ষেত্রে কমপক্ষে ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি।
ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী
চোখের মাপ ৬ বাই ৬ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১ অক্টোবর ২০২৬ তারিখ
  • আবেদনের শেষ তারিখ: ৬ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: স্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত
  • বেতন: ১০,০০০ টাকা (প্রশিক্ষণ চলাকালীন সময়)
  • কর্মস্থল: যে কোনো
  • বয়স: ২৭ জুন ২০২৭ তারিখ ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর পর্যন্ত। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ বিমান বাহিনী। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞাপন

আবেদন ফি: ১০০০ টাকা পরিশোধ করতে হবে।

সম্ভাব্য যোগদানের তারিখ: ২৭ জুন ২০২৭ তারিখ

বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন

 
 

শান্তা / শান্তা