ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ থেকে ১৫ গ্রেডে চাকরি


চাকরি ডেস্ক photo চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৭-৯-২০২৬ সকাল ৪:২৬

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত ৯ থেকে ১৫ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৯। আবেদনের শেষ তারিখ ২২ অক্টোবর ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)

পদসংখ্যা: ৩

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

২. পদের নাম: স্টোর অফিসার

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

৩. পদের নাম: এস্টিমেটর/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ৩

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

৪. পদের নাম: অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৫. পদের নাম: ড্রাফটসম্যান

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

বয়সসীমা

২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

 

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

 

আবেদন ফি

১ থেকে ৩ নম্বর পদ: ২২৩ টাকা;

৪ ও ৫ নম্বর পদ: ১১২ টাকা।

** অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীর আবেদন ফি: ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা।

 

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা।

বিস্তারিত দেখুন ঠিকানায়।

 

 

শান্তা / শান্তা