দুষ্কৃতকারীদের গ্রেফতারে প্রয়োজনে চিরুনি অভিযান : তথ্যমন্ত্রী
সাম্প্রদায়িক সম্প্রীতিবিরোধী দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে প্রয়োজনে চিরুনি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের করিমপুর কসবা মাঝিপাড়ায় অগ্নিসহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আজ আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, সারাদেশে আমরা আজ বিক্ষোভ ও শান্তি সমাবেশের ডাক দিয়েছি, কয়েক ঘণ্টার আহ্বানে ঢাকায় লাখ লাখ মানুষের সমাবেশ হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।
ড. হাছান বলেন, এদেশ আমাদের সবার। সব ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতের বিনিময়ে আমাদের বাংলাদেশ রচিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীনতা। কিন্তু একটি পক্ষ স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং তাদের ভাবাদর্শের পরবর্তী প্রজন্ম এখনো রাজনীতির নামে অপরাজনীতি করে। আর বিএনপি-জামায়াত হচ্ছে সেই অপরাজনীতির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক।
তিনি বলেন, এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টানরা সহিংসতা করে না, যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, হিন্দুদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়, ভোটের সময় ভারতবিরোধী স্লোগান দেয়, সেই বিএনপি-জামাতসহ ধর্মান্ধ গোষ্ঠীই মাঝেমধ্যে এ ধরনের ঘটনা ঘটিয়ে বা রটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মনে করে- আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, দ্বিতীয় পরিচয় আমাদের ধর্ম। আর বিএনপি-জামায়াতের কাছে প্রথম পরিচয় ধর্ম আর দ্বিতীয় পরিচয় বাঙালি না বাংলাদেশি সেটা নিয়ে বিভ্রান্তি।
মন্ত্রী বলেন, একাত্তর সালের আগে যারা ডাকাতি করতো তারা রাজাকারে ভর্তি হয়েছিল, আর এখন বিএনপি তারাই করে যারা পেট্রোল বোমা আর আগুন দিয়ে মানুষ, গবাদিপশু, ঘরবাড়ি, যানবাহন পোড়ায়।
তথ্যমন্ত্রী এসময় পীরগঞ্জ সফরকারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী, জেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের দেওয়া সহযোগিতার কথা উল্লেখ করেন এবং দলের পক্ষ থেকে নিজেও ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু ও জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনিসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জামান / জামান
প্রশাসনে আওয়ামী কর্মকর্তারা এখনো বহাল, ৬ মাস ধৈর্য ধরেছি : ছাত্রদল নেতা
ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে : রিজভী
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে : গোলাম পরওয়ার
এক লাফে ২০ টাকা মূল্যবৃদ্ধি, জনগণের ওপর নতুন বোঝা চাপানো হলো : এবি পার্ট
ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী
ঢাকা-রংপুর লং মার্চ সফল করায় দেশবাসীকে মিয়া গোলাম পরওয়ারের অভিনন্দন
রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক
গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : গোলাম পরওয়ার
‘বিরোধী দল দেশকে আজীবন দাসত্বের মধ্যে রাখতে চায়’
সরকারকে দোষ দিই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা
আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে