ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ২:৪৭

গাজার একটি অ্যাপার্টমেন্ট ভবনে শনিবার (৩ অক্টোবর) ভোরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন।

এ ঘটনায় ইসরায়েলি বাহিনীর কোনো তাৎক্ষণিক মন্তব্য মেলেনি।

গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও মূল কয়েকটি বিষয়ে দুপক্ষ একমত হতে পারেনি।

একদিকে হামাসকে নিরস্ত্র করা ও অন্যদিকে গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের শর্ত নিয়ে বিরোধ থেকে যায়। ইসরায়েলের দাবি, হামাস যুদ্ধবিরতি ভেঙে পুনরায় অস্ত্র জমাচ্ছে এবং হামলার চেষ্টা করছে।
যার জবাবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় হামলা জোরদার করা হয়েছে। অন্যদিকে হামাস এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে, ইসরায়েল নিজেই শান্তি চুক্তি ক্ষুণ্ন করছে।

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গত বছরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ১ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একই সময়ে গাজায় স্বাধীনতাকামী গোষ্ঠীর হামলায় তাদের চারজন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

aliul / aliul

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী