ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২৭ জনকে নিয়োগ


চাকরি ডেস্ক photo চাকরি ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২৬ সকাল ৪:৫

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে কর্মচারীর ১৩টি পদে ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ১০ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ৬ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পাঠাতে পারবেন। অষ্টম শ্রেণি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
এক নজরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ১০ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টা
আবেদনের শেষ তারিখ: ৬ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অফলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
কর্মস্থল: গাজীপুর
বয়স: ৬ নভেম্বর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।
আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫। আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পাঠাতে পারবেন। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: জনতা ব্যাংকের যে কোনো শাখায় ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫’ এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।

শান্তা / শান্তা