মণ্ডপে কোরআন রাখা ইকবাল ‘সন্দেহে’ যুবক আটক
কুমিল্লায় মন্দিরের পূজামণ্ডপে কোরআন রাখা সেই ইকবাল হোসেন সন্দেহে এক যুবককে কক্সবাজার থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সমুদ্র সৈকত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে কুমিল্লায় পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, রাতে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ঘোরাঘুরির সময় সন্দেহজনক মনে হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। পরে আরো নিশ্চিত হওয়ার জন্য রাতেই ইকবালকে কুমিল্লা জেলা পুলিশের কাছে পাঠানো হয়। তবে ধরে নিতে পারেন আমরা সেই ইকবালকে আটক করতে সক্ষম হয়েছি।
গত ১৩ অক্টোবর ভোরে নানুয়াদীঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। এরপরই দেশের কয়েকটি স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। ঘটনার জেরে ওই দিন চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দুদের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হন। পরদিন নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দুদের মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা–ভাংচুর চালানো হয়। সেখানে হামলায় দুজন নিহত হন। এরপর রংপুরের পীরগঞ্জে হিন্দু বসতিতে হামলা করে ভাংচুর, লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এসব ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে মণ্ডপে কোরআন রাখা ইকবালকে চিহ্নিত করে পুলিশ।
জামান / জামান
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
শপথ নিলেন আপিল বিভাগের নতুন বিচারপতি
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়