যানবাহনের অনিয়ন্ত্রিত গতি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশে উন্নত সড়ক অবকাঠামো বৃদ্ধির সঙ্গে সঙ্গে সড়কপথে মোটরযানের সংখ্যা বাড়ছে। এসব যানবাহনের অনিয়ন্ত্রিত গতি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধে গতিসীমা মেনে চলা আবশ্যক। শুক্রবার (২২ অক্টোবর) ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১’ উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও ২২ অক্টোবর সারাদেশে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, টেকসই আর্থসামাজিক উন্নয়নের পূর্ব শর্ত হলো উন্নত যোগাযোগ অবকাঠামো এবং পর্যাপ্ত পরিবহন সেবা। বিশ্বায়নের প্রেক্ষাপটে উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে পরিবহন ব্যয় ও মূল্যবান সময়ের সাশ্রয় খুবই প্রয়োজন।
দেশীয় সম্পদ ব্যবহারসহ বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে আধুনিক পরিবহন অবকাঠামো এবং দক্ষ পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকারের প্রয়াস অব্যাহত রেখেছে বলে জানান রাষ্ট্রপতি।
তিনি বলেন, এ খাতে চলমান গুরুত্বপূর্ণ কার্যক্রমের মধ্যে রয়েছে জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, এক্সপ্রেসওয়ে নির্মাণ, ম্যাস র্যাপিড ট্রানজিট ও বাস র্যাপিড ট্রানজিট নির্মাণ।
নিরাপদ সড়ক নিশ্চিত করা অত্যন্ত জরুরি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সড়ক দুর্ঘটনাজনিত জীবনহানি এবং শারীরিক ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার ক্ষেত্রে সড়ক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণের গুরুত্ব অপরিসীম। এ জন্য পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারী সবার এ সংক্রান্ত আইন-বিধিবিধান জানা এবং তা মেনে চলা আবশ্যক। আমি আশা করি, সড়ক নিরাপত্তা কার্যক্রমকে টেকসই করতে সংশ্লিষ্ট সবাই নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।
জামান / জামান
জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে
বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির
ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু
রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪
মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
সিভিল নিউক্লিয়ার সহযোগিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই
চাকরি হারানো কর্মী থেকে আদালতের মোহুরি: ‘আইও’ সেজে প্রতারণা
নবায়ন করা সনদ দলিল লেখকদের ফেরত দিতে নির্দেশ
পরিচ্ছন্নতা অভিযানের সাপ্তাহিক প্রতিবেদন চাইল মন্ত্রিপরিষদ বিভাগ