প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সেলফি তোলায় পুলিশ সদস্যদের নোটিস
ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সেলফি তোলায় দেশটির একদল নারী পুলিশ সদস্যকে নোটিস পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়ে এই নোটিস জারি করেন লখনউয়ের পুলিশ কমিশনার ধ্রুবকান্ত ঠাকুর।
উত্তরপ্রদেশে পুলিশি হেফাজতে মৃত এক দলিত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার লখনউ থেকে আগ্রার উদ্দেশে রওনা দেন প্রিয়াঙ্কা। লখনউ-আগ্রা এক্সপ্রেস ওয়েতেই তাকে আটকে দেয় পুলিশ। আর সেখানেই কংগ্রেসের সাধারণ সম্পাদকের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। বিনা মাস্কেই সেলফি নিতে দেখা যায় বেশ কয়েকজন নারী পুলিশ সদস্যকেও।
ওই দিন বিকেলে লখনউ পুলিশ জানায়, ১৪৪ ধারা ভেঙে পাঁচ জনের বেশি একসঙ্গে যাওয়ার কারণেই প্রিয়াঙ্কার গাড়ি আটকানো হয়। সূত্রের খবর, এই অবস্থায় কংগ্রেস নেত্রীর সঙ্গে উর্দিধারীদের সেলফি পুলিশি আচরণবিধি লঙ্ঘন করেছে কি না সে বিষয়ে লখনউয়ের ডেপুটি উপ পুলিশ কমিশনারকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশার।
এদিকে সেলফি তুলে নারী পুলিশ সদস্যদের বিপাকে পড়ার ঘটনার নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, আমার সঙ্গে সেলফির এই ছবি যোগী প্রশাসনকে অস্বস্তিতে ফেলেছে। সেজন্যই নারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার সঙ্গে ছবি তোলা যদি অপরাধ হয়, তাহলে আমাকেই শাস্তি দিন। এই মেধাবী ও বিশ্বস্ত পুলিশ সদস্যদের ক্যারিয়ার নষ্টের কোনও মানে হয় না।
প্রসঙ্গত, ২৫ লাখ রুপি চুরির অভিযোগে অরুণ বাল্মিকী নামে দলিত পরিবারের এক পরিচ্ছন্নকর্মীকে গ্রেফতার করেছিল আগ্রার জগদীশপুরা থানার পুলিশ। মঙ্গলবার পুলিসি হেফাজতেই তার মৃত্য হয়। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে বুধবার লখনউ যান প্রিয়াঙ্কা।
জামান / জামান
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা