চীনের আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র : জো বাইডেন
চীনের আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ীই তাইওয়ানকে সুরক্ষা দেয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। বেইজিং-তাইপের চলমান উত্তেজনার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করলেন বাইডেন। সিএনএন টাউন হলে তাইওয়ানকে প্রতিরক্ষা সহায়তার দেয়ার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাইওয়ানের প্রতি আমাদের একটি প্রতিশ্রুতি আছে।
প্রেসিডেন্ট জো বাইডেন আরো বলেন, যুক্তরাষ্ট্রের কানাডা ও ইউরোপে ন্যাটো মিত্রদের রক্ষা করার জন্য যেমন একটি প্রতিশ্রুতি রয়েছে ঠিক তেমনি জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের সঙ্গেও রয়েছে। তবে বাইডেনের মন্তব্যের পর হোয়াইট হাউসের মুখপাত্র সাংবাদিকদের জানান, তাইওয়ান ইস্যুতে মার্কিন নীতির কোনও পরিবর্তন হবে না।
গত কয়েক মাসে রেকর্ডসংখ্যক চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে অনুপ্রবেশ করে। এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে। সম্প্রতি দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, তাইওয়ান কখনও চীনের কাছে মাথা নত করবে না। তাইওয়ানকে নিজেদের দ্বীপ অঞ্চল বলে দাবি করে আসছে চীন। কিন্তু তাইওয়ান নিজেদের আলাদা রাষ্ট্র বলে আসছে।
জামান / জামান
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা