ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বিনামূল্যে ১০০ কোটি টিকা দিয়ে নজির সৃষ্টি করেছে ভারত : মোদি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-১০-২০২১ দুপুর ১২:৩২

বিনামূল্যে করোনার টিকা দেয়ার কাজ চলছে। ইতোমধ্যে বিনামূল্যে ১০০ কোটি টিকা দিয়ে নজির তৈরি করে ফেলেছে ভারত। জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি স্বাস্থ্যসংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, এর আগে আমাদের বাইরে থেকে টিকা আমদানি করতে হতো। এখন আমরা গোটা বিশ্বকে টিকা সরবরাহ করছি। সবচেয়ে বড় কথা, ভারতের টিকাকরণ অভিযান সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। উৎপাদনের সঙ্গে সঙ্গে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল তা সবার কাছে পৌঁছে দেয়া। মানুষের কাছে টিকা পৌঁছানোর ক্ষেত্রে আমরা দৃষ্টান্তমূলক কাজ করেছি।

১০ মাসের মধ্যে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় ৭৫ শতাংশকে প্রথম ডোজ এবং ৩০ শতাংশকে দুই ডোজ করে টিকা দিয়েছে ভারত। বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভারত সরকারের কোউইন ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, চলতি বছরের ১৬ জানুয়ারি করোনারোধী টিকাদান অভিযান শুরু করেছিল ভারত। যদিও টিকাদান সংক্রান্ত ন্যাশনাল টাস্কফোর্স ফর ফোকাসড রিসার্চ প্রতিষ্ঠার মাধ্যমে এর প্রস্তুতি শুরু হয়েছিল ২০২০ সালের এপ্রিল মাসে।

ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিআই) অনুমোদনে এই কর্মসূচিতে তিনটি টিকা ব্যবহৃত হয়েছে। সেগুলো হলো- ব্রিটিশ-সুইডিশ ফার্ম অ্যাস্ট্রাজেনেকার প্রযুক্তিতে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার উৎপাদিত কোভিশিল্ড, ভারত বায়োটেকের আবিষ্কৃত কোভ্যাক্সিন এবং রাশিয়ার স্পুটনিক-ভি টিকা। তবে সেখানে স্পুটনিক-ভি ব্যবহার করা হয়েছে খুবই সামান্য, মাত্র চার লাখের মতো। ব্যবহৃত ১০০ কোটির বাকি ডোজের প্রায় সবই উৎপাদন হয়েছে ভারতে।

সূত্র : আনন্দবাজার।

জামান / জামান

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত