ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সময় হলে আন্দোলন করবে বিএনপি : ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৬-২০২১ বিকাল ৫:২১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই বিএনপিকে আন্দোলনের কথা বলেন। বিএনপি আন্দোলন করেছে ২০১৪ সালে, ২০১৮ সালে। জনগণ সারাদেশ বন্ধ করে দিয়েছিল। বিএনপির সময় হলে আন্দোলন করবে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৭ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তরুণ শিক্ষার্থীদের এখন প্রতিবাদী মানসিকতা নেই উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যখন তরুণ ছিলাম তখন অন্যায়ের প্রতিবাদ করতাম। এখন আমাদের বয়স হয়েছে। আমান‍ উল্লাহ আমানরা ’৯০-এ তরুণ বয়সে প্রতিবাদ করেছে। এখন আমান উল্লাহ আমানদের আন্দোলনের ডাকে তরুণরা সাড়া দিচ্ছে না। কেন দিচ্ছে না? ’৯০ আর ২০২১ এক নয়। এখনকার তরুণদের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা দেখি না। তারা হুকুমের অপেক্ষায় থাকে এখন। আমরা কারো হুকুমের অপেক্ষায় থাকতাম না।

তিনি বলেন, এখনো আন্দোলনের ডাক দেয়ার সময় আসেনি। সময় হলেই ডাক আসবে। ছাত্র-যুবকরা মাঠে না নামলে সফলতা কঠিন। ছাত্র-শ্রমিক-যুবক-তরুণদের সংগঠিত করে তাদের নেতৃত্বে রাজপথে গণঅভ্যুত্থান হবে। তরুণদের ছাড়া গণঅভ্যুত্থান হবে না।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় টিকে আছে সরকার। আওয়ামী লীগ কখনই সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না। তাই সবকিছুকে নিয়ন্ত্রণ করছে তারা। এই সরকার জনগণের সবচেয়ে ক্ষতি করেছে। ডিসি-এসপিরা বক্তব্য দেয়, সরকার তারা বানিয়েছে।

২০১৮ সালের নির্বাচনে গিয়ে ভুল করিনি বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ডা. মাজারুল ইসলাম দোলন, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. আবু হেনা, ডা. আবুল হাসান, সাবেক ছাত্রদল নেতা সেলিনা সুলতানা প্রমুখ।

জামান / জামান

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান