গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪টি পদে ২১ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ১৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টা
- আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: সরাসরি অথবা ডাকযোগে
- চাকরির ধরন: স্থায়ী অথবা অস্থায়ী
- প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- কর্মস্থল: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- বয়স: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৬।
আবেদন ফি: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর শাখার উপর দাখিল করতে হবে। আবেদন ফি বাবদ ১-৬ নং পদের জন্য ২০০ টাকা, ৭-৯ নং পদের জন্য ১৫০ টাকা, ১০-১২ নং পদের জন্য ১০০ টাকা এবং ১৩-১৪ নং পদের জন্য ৫০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।
শান্তা / শান্তা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ
শক্তি ফাউন্ডেশনে ২০০ জনের চাকরির সুযোগ, বেতন ৩৩ হাজার টাকা
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ
খেলোয়াড়দের চাকরির বিশেষ সুযোগ দিচ্ছে ব্যাংক এশিয়া
পায়রা বন্দরে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে চাকরি
কমিউনিটি ব্যাংকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে চাকরি
শান্ত–মারিয়াম ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগ
বিসিআইসিতে ২৭৪ জনের চাকরি
ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে চাকরি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ থেকে ২০তম গ্রেডে চাকরি