কাশ্মীর সফরে অমিত শাহ
তিন দিনের সফরে জম্মু-কাশ্মীরে পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০১৯ সালে মোদি সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দেয়ার পর এটিই তার প্রথম সফর। শনিবার (২৩ অক্টোবর) শ্রীনগর বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এই সফরকে কেন্দ্র করে উপত্যাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
২০১৯ সালে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় এসেই জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিল করে। একই সঙ্গে রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু-কাশ্মীর। এমন বিতর্কিত পদক্ষেপের প্রায় দুই বছর পর এই প্রথম উপত্যকায় পা রাখলেন অমিত শাহ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু-কাশ্মীরের উন্নয়ন প্যাকেজে যেসব পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন, তার অগ্রগতি দেখতেই কাশ্মীর সফর করছেন তিনি।
যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে শ্রীনগর। অমিতের সফরকে কেন্দ্র করে হামলার আশঙ্কা থাকায় শ্রীনগরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা সদস্য। ২৫ অক্টোবর পর্যন্ত বুলেভার্ড রোডে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপত্যকার স্পর্শকাতর এলাকাগুলোতে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন সময়ে জম্মু-কাশ্মীরে এলেন, যখন নতুন করে হামলার ঘটনা বেড়েছে উপত্যকায়। সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সঙ্গে অস্ত্রধারীদের সংঘাতে সেনা কর্মকর্তাসহ ১১ জন প্রাণ হারিয়েছেন।
জামান / জামান
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা