ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

‘কথা ছিল ১০ টাকায় চাল খাওয়াবে, এখন দাম ৭০’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১০-২০২১ দুপুর ২:২৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার মানুষের খাওয়া-পরার দাম কমাতে পারে না। তারা কথা দিয়েছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে। এখন চাল খাওয়াচ্ছে ৭০ টাকায়।

সরকার দেশ পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে সয়াবিন তেলের দাম বেড়েছে ৭ টাকা। চিনির দাম বেড়েছে, লবণের দাম বেড়েছে, সবজির দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে। মানুষ কী খাবে সেদিকে সরকারের খেয়াল নাই। আওয়ামী লীগ খাবে, পেট মোটা করবে আর দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে সেখানে বাড়ি তৈরি করবে।

শনিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি আজ পুলিশ প্রশাসন দিয়ে পূজামণ্ডপে কোনো নিরাপত্তা দেওয়া হয় না। সরকারের মদদেই এই সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয়েছে। সাম্প্রদায়িকতা সৃষ্টি করে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। তারা (সরকার) মানুষের অধিকারগুলো হরণ করছে, ধ্বংস করছে।

তিনি বলেন, মানুষ আজ ঘুরে দাঁড়িয়েছে। মানুষ তাদের অধিকার চায়, ভোটের অধিকার চায়, দেশনেত্রীকে মুক্ত দেখতে চায়। মানুষ আমাদের ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা তা প্রত্যাহার চায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা তা প্রত্যাহার চায়।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সরকারের চাপের মুখেও গণমাধ্যমগুলোতে সত্য কথা বেরিয়ে আসছে। পূজামণ্ডপে যে তাণ্ডব হয়েছে এটি পরিকল্পিত। সরকার নিজেদের স্বার্থের জন্য এই ঘটনা ঘটিয়েছে। কুমিল্লা, হাজীগঞ্জ, রংপুর, চট্টগ্রাম প্রতিটি জায়গায় ঘটে যাওয়া ঘটনায় আওয়ামী লীগ নিশ্চুপ ছিল।

রিজভী বলেন, পত্রিকায় আসছে ঘটনার দিন সকালে কুমিল্লায় মণ্ডপে ওসি গিয়ে কোরআন শরিফ তোলেন। তিনি কেনো এতক্ষণ মিডিয়ার সামনে ধরে রাখলেন? সবকিছুতে প্রমাণিত হয় এটি পরিকল্পিত। এটি গভীর ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের বহির্বিশ্বে যে সুনাম রয়েছে, তা বিনষ্ট করছেন শেখ হাসিনার অবৈধ সরকার।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

এমএসএম / এমএসএম

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ

নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন