ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বিএফইউজে নির্বাচন

সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১০-২০২১ রাত ১০:০

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক; মহাসচিব নির্বাচিত হয়েছেন দীপ আজাদ। শনিবার রাতে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরিচালনা কমিটি ফল ঘোষণা করে। 

বিএফইউজের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, দফতর সম্পাদক ও চারটি নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৪ জন প্রার্থী।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম কেন্দ্রের ফল প্রকাশ করা হয়নি। সভাপতি পদে ওমর ফারুকের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন আবু জাফর সূর্য। সভাপতি পদে ওমর ফারুক পেয়েছেন এক হাজার এক ভোট।  আর আবু জাফর সূর্য পেয়েছেন ৬৮১ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী আবদুল জলিল ভূঁইয়া পেয়েছেন ৪১৫।

মহাসচিব পদে দীপ আজাদের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন লায়েকুজ্জামান। চট্টগ্রাম বাদে মহাসচিব পদে দীপ পেয়েছেন এক হাজার ৩৮৪ ভোট। লায়েকউজ্জামান পেয়েছেন ৪৪৯ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুল মজিদ। 

কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন খায়রুজ্জামান কামাল। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ। 

ঢাকায় সহসভাপতি পদে মধুসুদন মণ্ডল, যুগ্ম মহাসচিব পদে শেখ মামুনুর রশিদ, দফতর সম্পাদক পদে সেবিকা রানী বিজয়ী হয়েছেন। চারজন কার্যনির্বাহী সদস্য হলেন, উম্মুল ওয়ারা সুইটি, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আক্তার সীমা ও শেখ নাজমুল হক সৈকত। 

ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, যশোর, কুষ্টিয়া ও নারায়ণগঞ্জ কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ হয়। এবারের নির্বাচনের জন্য গঠিত ছয় সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার।

এমএসএম / এমএসএম

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা

সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, জলকামান-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার

হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

৩১ হাজারের বেশি পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় প্রস্তুত ফায়ার সার্ভিস