ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

চড়া সবজির বাজার, বরবটির কেজি ৮০ টাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১০-২০২১ দুপুর ১১:৪৬

কয়েক মাস ধরে রাজধানীর বাজারে চড়া মূল্যে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। এখনও বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এর মধ্যে হঠাৎ আবার বেড়েছে বরবটির দাম। বরবটি এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। কোথাও কোথাও এ দাম ৯০-এ গিয়েও ঠেকেছে।

সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম এখনও কমেনি। বরং কিছু কিছু সবজির দাম আরও বেড়েছে। এ নিয়ে বাজার করতে আসা সাধারণ ক্রেতাদের হতাশা প্রকাশ করতে দেখা গেছে। বিক্রেতারা বলছে, শীতের নতুন সবজি বাজারে আসার আগ পর্যন্ত দাম এমন বাড়তিই থাকবে সব ধরনের সবজির।

বাজার ঘুরে দেখা গেছে, বরবটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কোনো কোনো বাজারে মানভেদে বিক্রি হচ্ছে ৯০ টাকাতেও, বেগুন প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায়, করলা ৭০ টাকায়, সিম প্রতি কেজি ১৩০ থেকে ১৪০ টাকায়, শসা ৫০ টাকায়, পটল প্রতি কেজি ৫০ টাকায়, কাঁচা মরিচ ১২০ টাকায়, টমেটো প্রতি কেজি ১৪০ টাকায়, মূলা ৫০ টাকায়, ঝিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায়, ঢেঁড়স ৬০ টাকায়, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায়, গাজর প্রতি কেজি ১৪০ টাকায়, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায়, মিষ্টি কুমড়া কাটা এক ফালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর রামপুরা কাঁচা বাজারে আসা ক্রেতা তোফাজ্জল হোসেন বলেন, আজ প্রায় তিন মাস ধরে অতিরিক্ত দামে সবজি কিনে খেতে খাচ্ছি। মাছ-মাংস নিত্যপণ্যের কথা না হয় বাদই দিলাম, কিন্তু যে সবজি খেয়ে কোনো মতে আমাদের টিকে থাকার কথা, সেই সবজির বাজারে আগুন লেগে আছে। বরবটি কিনলাম ৮০ টাকা কেজিতে। এমন কোনো সবজি নেই বাজারে যার দাম ৫০ টাকার নিচে। আমাদের মতো নিম্নআয়ের মানুষের আলু আর পেঁপে ছাড়া অন্য সবজি কেনার ক্ষমতা চলে যাচ্ছে।

রাজধানীর গুলশান সংলগ্ন একটি কাঁচা বাজারের সবজি বিক্রেতা রইস উদ্দিন বলেন, শীতের নতুন সবজি ওঠার আগ পর্যন্ত সবজির দাম এমন বেশিই থাকবে। খেতের শেষ ফসল এগুলো, তাই চাহিদার তুলনায় মালের ঘাটতি আছে। আমাদের কারওয়ান বাজার থেকে মাল কেনার সময় সব ধরনের সবজি বাড়তি দামে কিনতে হচ্ছে। আগে কখনো আমরা এত বেশি দামে সবজি কিনিনি। কেনার পর নানা ধরনের খরচ রয়েছে বাজারে। সবমিলিয়ে আমরা এসে যখন খুচরা দামে সবজি বিক্রি করছি তখন এ দামটা আরও বেড়ে যাচ্ছে। আজও সবকিছুর চড়া বাজার। এর মধ্যে আজ বরবটির দাম বেড়েছে। আজ আমরা প্রতি কেজি বরবটি বিক্রি করছি ৮০ টাকায়।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে

নতুন সরকারের অগ্রগতি ও অবনতির ৩১ সূচক

পূর্ণাঙ্গ পর্ষদ ছাড়াই চলছে ইসলামী ব্যাংক, ক্ষুব্ধ গ্রাহকরা

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী

সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা

পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

রিজেন্ট টেক্সটাইলের পাঁচ পরিচালককে শতকোটি টাকা অর্থদণ্ড

সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে জিবিবি পাওয়ার

সৌরবিদ্যুতে ৬ টাকা ৪৮ পয়সা ট্যারিফ নির্ধারণের সুপারিশ

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

২৫০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে রানার

গ্যাস সংকটে ফু-ওয়াং ফুডের কারখানা বন্ধ

বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান