শাহজালালে বিমান থেকে ১২ কেজি সোনা জব্দ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের ভেতর থেকে ১২ কেজি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল।
রোববার (২৫ অক্টোবার) রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই সোনার বার জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা। সেখানে মোট ১০৪টি সোনার বার ছিল।
শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্ব অভিযান চালানো হয়।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইটের কার্গো হোল থেকে ১২ কেজি সোনার বার ও অলংকার জব্দ করা হয়েছে। বিমানের নম্বর- ফ্লাইট বিজি-৪১৪৮। সোনার বারগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এখন পর্যন্ত পাচারকারী কাউকে সনাক্ত করা যায়নি কিংবা কেউ আটক হয়নি।
এমএসএম / এমএসএম
দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ
যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১
শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’
প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০
কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু
ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে
সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে