ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের শ্রদ্ধা নিবেদন


মানিক লাল ঘোষ photo মানিক লাল ঘোষ
প্রকাশিত: ৭-৬-২০২১ বিকাল ৬:৩৬

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

সোমবার (৭ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে শ্রদ্ধা জানায় সংগঠনটি। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর পবিত্র আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক জহিরউদ্দীন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, আইসিটি সম্পাদক শামসুল ইসলাম অনিক, উপদপ্তর দেলোয়ার হোসেন শাহাজাদা প্রমুখ উপস্থিত ছিলেন। 

১৯৬৬ সালে ঐতিহাসিক ৬ দফা দাবির মধ্য দিয়ে বাঙালী জাতির স্বাধীকার আন্দোলনের ভিত্তি রচিত করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার কারণে ছয় দফা বাঙালীর “মুক্তির সনদ” হিসেবে পরিচিত। দীর্ঘ দিনের শোষণ, নির্যাতন আর পরাধীনতার ঘোর অন্ধকারে আলোর মশাল হয়ে দাঁড়িয়েছিল ঐতিহাসিক ৬ দফা দিবস। সেই আলোর পথ বেয়েই স্বাধীনতার দিকে ধাপিত হতে থাকে বাঙালি। বঙ্গবন্ধুর ডাকে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আপন ভূখন্ড লাভ করে বাংলাদেশ। 

ছয় দফা দাবি আদায় প্রসঙ্গে ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থে বঙ্গবন্ধু লিখেছেন, ‘আওয়ামী লীগ কর্মীরা যথেষ্ট নির্যাতন ভোগ করেছে। ছয় দফা দাবী যখন তারা দেশের কাছে পেশ করেছে তখনই প্রস্তুত হয়ে গিয়াছে যে তাদের দুঃখ কষ্ট ভোগ করতে হবে। এটা ক্ষমতা দখলের সংগ্রাম নয়, জনগণকে শোষণের হাত থেকে বাঁচাবার জন্য সংগ্রাম।’ 

 

এমএসএম / এমএসএম

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত

ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই