ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর, অবস্থা স্থিতিশীল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ১১:৫৯

আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। সোমবার (২৫ অক্টোবর) রাতেই তাকে কেবিনে নিয়ে আসা হয়। 

চিকিৎসকরা বলছেন, অপারেশনের পর পর্যবেক্ষণের জন্য খালেদা জিয়াকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে কেবিনে নিয়ে আসা হয়।

খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আলহামদুলিল্লাহ। ম্যাডামের অবস্থা এখন পর্যন্ত ভালো আছে। কাল রাতেই ম্যাডামকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, যে উদ্দেশ্যে ম্যাডামের বায়োপসি করা হয়েছে, সেই পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না। আজকে বিকেলের আগে হয়তো পরীক্ষার রিপোর্ট পাওয়া যেতে পারে।

সোমবার খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন হয়। অপারেশনের পর এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ বলেন, বিএনপির চেয়ারপারসনের একটি মাইনর অপারেশন হয়েছে। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা দেখলেন, শরীরে ছোট একটা লাম্প আছে এক জায়গায়। যেহেতু লাম্প আছে, এর ন্যাচার জানার জন্য বায়োপসি করা হয়েছে। অপারেশনের পর তিনি সুস্থ আছেন।

এমএসএম / এমএসএম

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান