কারো এজেন্ডা বাস্তবায়নের কাজ করবে না হেফাজত
পূর্বের মতোই হেফাজতে ইসলাম বাংলাদেশ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে এজেন্ডা বাস্তবায়নের কাজে ব্যবহার হবে না বলে জানিয়েছেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মাওলানা মহিব্বুল্লাহ বাবুনগরী। সোমবার (৭ জুন) হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটি ঘোষণার পর সংবাদমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা ও আকাবিরে উলামায়ে দেওবন্দের মাসলাক থেকে এক ইঞ্চি বরাবর পিছপা হবেন না। পূর্বের ঘোষণা মতে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে এজেন্ডা বাস্তবায়নের কাজে ব্যবহার হবেন না। সব সময় কওমি চিন্তা-চেতনাকে সমুন্নত রাখা এবং আত্মমর্যাদাবোধ ও স্বকীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে।’
মহিব্বুল্লাহ হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা হওয়ায় নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘সম্প্রতি সংগঠনের ওপর দিয়ে কিছু ঝড় গেলেও অপ্রীতিকর ও প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে নতুনভাবে হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা হওয়ায় আমি আন্তরিকভাবে আনন্দিত। আমির ও মহাসচিবসহ ছোট-বড় সব নেতাকর্মী ও দেশব্যাপী সব সদস্য ও সমর্থকদের আমি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই।’
আগের মতোই নিষ্ঠা ও ইখলাসের সঙ্গে ইসলাম, দেশ ও জাতির জন্য হেফাজত নিরলস খেদমত করে যাবে বলে তিনি আশা রাখেন। তিনি বলেন, এদেশের কোটি কোটি জনগণের প্রাণের স্পন্দন ও আশার সংগঠন ‘হেফাজতে ইসলাম’ তাদের ধর্মীয় মৌলিক অধিকার আদায়ে সক্ষম হবে ইনশাআল্লাহ।মাওলানা মহিব্বুল্লাহ বাবুনগরী জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। ২০১০ সালে সর্বপ্রথম সংগঠনটি আত্মপ্রকাশ করে। দেশের বর্ষীয়ান আলেম সমাজের পরামর্শক্রমে মরহুম আল্লামা আহমদ শফীকে আমীর নিযুক্ত করে এই সংগঠনের কার্যক্রম শুরু হয়।
এমএসএম / জামান
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'