ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনা গরিবের বন্ধু : পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৬-২০২১ বিকাল ৭:৪৬

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের বন্ধু। তিনি এ বছর সামাজিক নিরাপত্তা খাতে ১ লোখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দ করেছেন, যা বাজেটের প্রায় ১৭.৪ শতাংশ। সোমবার পররাষ্ট্রমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে তার নির্বাচনী এলাকা সিলেটে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন।

এ সময় ১০ হাজার টাকা করে ৩৫ জনের মাঝে ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। ইতিপূর্বে এ বছর ৬ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া গত দুই বছরে ২০ লাখ টাকা এ তহবিল থেকে বিতরণ করা হয়।

ড. মোমেন বলেন, সিলেটে জমিহীন, গৃহহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাড়ি বিতরণ করা হয়েছে। যারা এখনো পাননি তাদের পর্যায়ক্রমে দেয়া হবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ভিজিএফ কার্ডের সুবিধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় শুরু হয়েছে। মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ৫ হাজার টাকা দিয়ে শুরু হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে এখন প্রত্যেক মুক্তিযোদ্ধাকে প্রতি মাসে ২০ হাজার করে টাকা দেয়া হবে। করোনার মধ্যেও আমাদের স্থানীয় বাজার (Domestic Market) যথেষ্ট চাঙ্গা রয়েছে।

তিনি বলেন, প্রতিবেশী দেশের তুলনায় অর্থনৈতিক ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। এভাবে এগিয়ে গেলে আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ ‍এবং একটি উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারব।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ আওয়ামী লীগ সরকারকে তৃতীয়বার নির্বাচিত করায় আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে পেরেছি। এছাড়া উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করতে পেরেছি।

সাদিক পলাশ / জামান

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা