হা-ওয়েল টেক্সটাইল ও বেঙ্গল উইন্ডসোরের লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হা-ওয়েল টেক্সটাইল ও বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড। জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়াহোল্ডারদের যথাক্রমে ২০ ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি দুটি।
বুধবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, চলতি বছরের ৩০ জুন সময়ে হা-ওয়েলের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ০১ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ অর্থাৎ শেয়ার প্রতি ২ টাকা লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। মুনাফা বাড়ায় চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৫৬ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ ডিসেম্বর। আর লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।
অপর কোম্পানি বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের (উদ্যোক্তা ও পরিচালক বাদে) ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। তাতে চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৮৭ পয়সা
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৯ ডিসেম্বর। আর লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
এমএসএম / এমএসএম
৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির