ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সংবিধানে মুক্তিযুদ্ধের বিষয় সংযোজন করতে রিট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১০-২০২১ দুপুর ১১:৫৫

সংবিধানে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয় সংযুক্ত করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সংবিধানের কোনো সঙ্গতিপূর্ণ স্থানে কেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিষয়টি যুক্ত করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ছয়জন বীর মুক্তিযোদ্ধার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী আবেদা গুলরুখ ও নাসরিন সুলতানা এ রিট আবেদন দায়ের করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করবেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। 

অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, সংবিধানে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয়ে যথাযথভাবে উল্লেখ নেই। এ কারণে সংবিধানের কোনো উপযুক্ত স্থানে আলাদাভাবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয় সংযোজন করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছি।

জামান / জামান

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ