টিকা দেয়ার বয়সসীমা ৫ বছর করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য প্রথমবার করোনা ভাইরাস প্রতিরোধী টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৯ অক্টোবর) দেশটিতে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। খবর রয়টার্সের
তবে অনুমোদন পেলেও যুক্তরাষ্ট্রে এখনই শিশুদের করোনা টিকা দেয়া শুরু হচ্ছে না। ডোজ কিভাবে দেয়া উচিত সে সম্পর্কে এখনো মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরামর্শ প্রয়োজন। এ বিষয়ে আগামী মঙ্গলবার (২ নভেম্বর) একটি উপদেষ্টা দলের আলোচনা শেষে সিদ্ধান্ত হবে।
অবশ্য ফাইজার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শনিবার (৩০ অক্টোবর) থেকেই ফার্মেসি, শিশু বিশেষজ্ঞদের কার্যালয়সহ বিতরণকারী বিভিন্ন জায়গায় টিকা পাঠানো শুরু করবে। তবে ১২ বছরের বেশি বয়সীদের মতো ৩০ মাইক্রোগ্রামের সাধারণ ডোজ নয়, যুক্তরাষ্ট্রে ছোট বাচ্চাদের দেয়া হবে ফাইজার টিকার ১০ মাইক্রোগ্রাম ডোজ।
মার্কিন নীতিনির্ধারকরা জানিয়েছেন, পাঁচ থেকে ১১ বছর বয়সীদের ফাইজারের টিকা দেয়ায় ঝুঁকির তুলনায় সম্ভাব্য উপকারিতা অনেক বেশি। এফডিএর এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি ৮০ লাখ শিশু করোনারোধী ট্কিা পাবে বলে আশা করা হচ্ছে। এদের মধ্যে অনেকেই সশরীরে স্কুলে যেতে শুরু করায় ভাইরাস সংক্রমণের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এর আগে চীন, কিউবা ও সংযুক্ত আরব আমিরাতসহ হাতেগোনা কয়েকটি দেশ শিশুদের জন্য করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।
জামান / জামান
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে