রাজধানীতে আবারো আইসসহ গ্রেপ্তার ৬
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মাদক আইস (ক্রিস্টাল মেথ) ও ইয়াবাসহ ৬ কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেপ্তাররা হলেন- হোসাইন মোহাম্মদ বাবু ওরফে বাবুল, এসএম খবির উদ্দিন, ইখতিয়ার চৌধুরী ওরফে শুভ, তোফায়েল ওরফে তোপেল চাকমা, মো. মিজানুর রহমান ও সাদেকুল ইসলাম।
এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) রাতে মতিঝিল থানার ফকিরাপুল ডিআইটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৩০ অক্টোবর) সকালে অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কিছু মাদক কারবারি মতিঝিল থানার ফকিরাপুল ডিআইটি রোড এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে বলে সংবাদ পাই। পরে সেখানে অভিযান চালিয়ে আইস ও ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মতিঝিল থানায় মামলা হয়েছে।
জামান / জামান
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা