ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ইয়েমেনের বিমানবন্দরে বিস্ফোরণে নিহত ১২


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩১-১০-২০২১ দুপুর ১১:১৪

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের বিমানবন্দরের প্রবেশ দ্বারের কাছে একটি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। তবে এটি দুর্ঘটনা নাকি হামলার ঘটনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, শনিবার বিমানবন্দরের প্রবেশদ্বারের বাইরে ছোট একটি ট্রাকে বিস্ফোরণ হয়েছে। খবর আলজাজিরার

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ওই ট্রাকের ভেতরে পেট্রোলিয়াম পণ্য আনা হয়েছিল। বিস্ফোরণটি বেশ শক্তিশালী ছিল এবং পুরো শহর থেকেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আশেপাশের বেশ কিছু ভবনের জানালা ভেঙে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, বিস্ফোরণে ১২ বেসামরিক নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহতও হয়েছেন। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

চলতি মাসের শুরুতে শহরের গভর্নরের গাড়ি বহর লক্ষ্য করে একটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৬ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়। হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান গভর্নর।

জামান / জামান

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের