ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

স্বাস্থ্যের নথি গায়েব : জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি হেফাজতে রাজশাহীর ঠিকাদার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ১১:৪৪

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৭ নথি গায়েবের ঘটনায় রাজশাহীর এক ঠিকাদারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে সিআইডি। তার নাম নাসিমুল গণি টোটন। রাজশাহী নগরীর রাজপাড়া থানার কেশবপুর এলাকায় তার বাড়ি।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাজশাহীর একটি টিম গতকাল সোমবার সন্ধ্যা থেকে তার বাড়িটি ঘিরে রাখে। রাত সাড়ে ১০টার দিকে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

সিআইডির রাজশাহীর বিশেষ পুলিশ সুপার আবদুল জলিল জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ১৭টি নথি গায়েব হয়েছে তার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডেন্টাল ইউনিটের কেনাকাটার একটি নথি ছিল। ওই কেনাকাটার ঠিকাদার ছিলেন নসিমুল গণি টোটন। তদন্ত করতে গিয়ে ঢাকার সিআইডি মনে করেছে নাসিমুল গণি টোটনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য তাকে নিয়ে যেতে ঢাকা থেকে নির্দেশনা দেয়া হয়। সে অনুযায়ী পাঠানো হয়েছে।

দীর্ঘ সময় বাড়িতে অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসলে আমরা কিছু খোঁজার চেষ্টা করছিলাম। তবে যা খুঁজছিলাম, তা পাইনি। ঠিকাদার টোটন থাকেন দোতলায়। আমরা নিচতলা থেকে তিনতলা পর্যন্ত সবকিছুই দেখেছি।

সচিবালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহাদৎ হোসাইনের কক্ষের লাগোয়া ঘর থেকে বিভিন্ন মেডিকেল কলেজের কেনাকাটার ১৭টি নথি খোয়া গেছে। গত ২৭ অক্টোবর নথিগুলো ফাইল কেবিনেটে রাখা হয়েছিল। পরদিন ফাইলগুলো আর পাওয়া যায়নি। এ নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে সিআইডি।

জামান / জামান

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের