৭ অতিরিক্ত সচিবের দফতর বদল
সাত অতিরিক্ত সচিবের দফতর বদল করেছে সরকার। সোমবার (১ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকারকে শিল্প মন্ত্রণালয়ে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. নবিরুল ইসলামকে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়েছে।
বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক (অতিরিক্ত সচিব) মো. নজরুল ইসলামকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহাবুদ্দিন খানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে, অতিরিক্ত সচিব (রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার পদে দায়িত্ব পালন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় সদ্য যোগদান করা) ফরিদ উদ্দিন আহমদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, আবাসন পরিদফতরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মমতাজ উদ্দিনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে এবং পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মো. আমজাদ হোসেনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
জামান / জামান
ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে
সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর