ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

খোলা বাজারে তেল-ডালের দাম বাড়াল টিসিবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১১-২০২১ বিকাল ৬:৫৫

কয়েক দিন বিরতির পর আবারো আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে খোলা বাজারে সাশ্রয়ী মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। তবে এ দফায় প্রতি লিটার তেলের দাম ১০ টাকা এবং ডালের দাম ৫ টাকা বাড়িয়েছে সংস্থাটি। অর্থাৎ এখন থেকে টিসিবির এক লিটার তেল কিনতে ১০০ টাকার বদলে ১১০ টাকা গুনতে হবে। এক কেজি মসুর ডাল কিনতে হবে ৫৫ টাকার বদলে ৬০ টাকায়। তবে চিনির দাম আগের মতো ৫৫ টাকা এবং পেঁয়াজের দাম ৩০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও সাধারণ আয়ের জনগণের সহায়তার জন্য টিসিবি কর্তৃক ভর্তুকি মূল্যে পঞ্চম কিস্তির ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে বুধবার থেকে।

দেশব্যাপী মহানগরী, জেলা ও উপজেলায় ৪০০-৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলবে, যা শুক্রবার ছুটির দিন ব্যতীত আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চালু থাকবে। একজন ক্রেতা টিসিবির ট্রাক থেকে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি, দুই কেজি ডাল এবং আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

জামান / জামান

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন