এরশাদের মৃত্যুদিনে ভোটগ্রহণ না করার দাবি জাপার
পার্টির চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে তিনটি সংসদীয় আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণে আপত্তি জানিয়েছে জাতীয় পার্টি। পার্টির পক্ষ থেকে আপত্তি জানিয়ে তারিখ পরিবর্তনের দাবি করে। মঙ্গলবার (৮ জুন) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে দলটির একটি প্রতিনিধি দল এ দাবি জানায়।
সাক্ষাৎ শেষে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, আগামী ১৪ জুলাই আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। সেদিন জাতীয় সংসদের তিনটি আসনের উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন আমাদের নেতাকর্মীরা নির্বাচন করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবে না। বিষয়টি আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি।
তিনি বলেন, সিইসিসহ অন্য যারা ছিলেন তারা আমাদের কথা অত্যন্ত মনোযোগসহকারে শুনেছেন। তারা বলেছেন, আমরা এই তারিখটা খেয়াল করতে পারিনি। আপনাদের বিষয়ে কী করা যায় তা আমরা করব।
সিইসি বলেছেন, আমি একা কিছু করতে পারব না। পুরো কমিশন বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বসে আপনাদের পরে এ বিষয়ে জানাব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ১৪ তারিখে ভোট অনুষ্ঠিত হলে আমরা অংশ নেব কি-না তা এখনই বলতে পারব না। এ বিষয়ে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে।
আগামী ১৪ জুলাই ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
জামান / জামান
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'