ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

রপ্তানি খাতে অক্টোবরে রেকর্ড আয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১১-২০২১ বিকাল ৭:৩৩

মাহামারী করোনার প্রভাব কাটিয়ে চাঙ্গা হয়ে উঠছে বাংলাদেশের রপ্তানি খাত। প্রত্যাশিত আয় ছাড়িয়ে একক মাসে গড়েছে দেশের রপ্তানি আয়ের সর্বোচ্চ রেকর্ড। অক্টোবর মাসে ৪৭২ কোটি ৭৫ লাখ ৩০ হাজার (৪.৭৩ বিলিয়ন) ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। ​এই আয় লক্ষ্যমাত্রার চেয়েও ৩৬ দশমিক ৪৭ শতাংশ বেশি। লক্ষ্যমাত্রা ধরা ছিল ৩৪৬ কোটি ৪০ লাখ ডলার। বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৮৫ টাকা ৭০ পয়সা) এই অর্থের পরিমাণ ৪০ হাজার ৫১৫ টাকা।

মঙ্গলবার (২ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে প্রকাশিত রপ্তানি তথ্যে দেখা যায়, একক মাস হিসাবে অক্টোবর মাসে গেলো বছরের একই সময়ের তুলনায় ৬০ দশমিক ৩৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

রপ্তানিকারকরা বলছেন, এক মাসে এত বেশি রপ্তানি আয় আর কখনো দেশে আসেনি। বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, পোশাকের আন্তর্জাতিক বাজার চাঙ্গা হয়েছে।আগামী কয়েক মাস পোশাকের রপ্তানি চিত্র ভালো থাকবে বলেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে গত সেপ্টেম্বরেও একক মাসে রেকর্ড পরিমাণ ৪১৬ কোটি ৫৪ লাখ ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছিল। সব মিলিয়ে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ১ হাজার ৫৭৫ কোটি (১৫.৭৫ বিলিয়ন) ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। টাকার হিসাবে যা ১ লাখ ৩৪ হাজার ৯৭৩ কোটি টাকা। এর ফলে চলতি অর্থবছরের প্রথম চার মাস শেষে রপ্তানি আয়ে ২২ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

জামান / জামান

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক