ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

করোনা

৩১ জেলায় শনাক্ত শূন্য


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১১-২০২১ বিকাল ৭:৫২

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২২৯ জন। তাদের মধ্যে কেবল দুই জেলায় দুই বা ততোধিক অঙ্কের রোগী শনাক্ত হয়েছেন। বাকি ৬২ জেলার মধ্যে ৩১ জেলায় শনাক্ত হয়েছেন এক অঙ্কের রোগী এবং ৩১ জেলায় নতুন করে কেউ শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, দেশের ৬৪ জেলার মধ্যে ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ১৩৮ জন এবং কুষ্টিয়ায় ১৬ জন। বাকি ৬২ জেলার মধ্যে ঢাকা বিভাগের ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও শরীয়তপুর; ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও নেত্রকোনা; চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়ি; রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, পাবনা ও বগুড়া; রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর ও গাইবান্ধা; খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ ও খুলনা; বরিশাল বিভাগের বরিশাল, ভোলা ও বরগুনা এবং সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজা জেলায় এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত না হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের মাদারীপুর, নরসিংদী, রাজবাড়ী ও টাঙ্গাইল; ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর; চট্টগ্রাম বিভাগের বান্দরবান, রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া; রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ ও জয়পুরহাট; রংপুর বিভাগের নীলফামারী ও লালমনিরহাট; খুলনা বিভাগের বাগেরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা; বরিশাল বিভাগের পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠি এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা।

জামান / জামান

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

উপকূলে খাবার পানিতে লবণাক্ততা, হৃদরোগের ঝুঁকিতে প্রতি পাঁচজনে একজন

মির্জা ফখরুলকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন

ডিএমপির অভিযানে ২১৪৪ মামলা, আট শতাধিক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের তাগিদ

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ

দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশ সেনাপ্রধানের

হামে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২

শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ইউনিফর্মধারীদের তুলে নেওয়ার অভিযোগ, চার মাসেও সন্ধান নেই মিরাজের

জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত