ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু সেতুর টোল বাড়ল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১১-২০২১ সকাল ৯:৫০

বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতু পারাপারে যানবাহনের টোল বৃদ্ধি করেছে সরকার। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ। প্রজ্ঞাপনে সেতু দুটির টোলের হার ২০ থেকে ৩০ শতাংশ বাড়ানো হয়েছে।

যমুনা নদীর ওপর স্থাপিত বঙ্গবন্ধু সেতুর মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ স্থাপিত হয়েছে। সবশেষ ২০১২ সালে এই সেতুর টোল বাড়ানো হয়েছিল। আর মুক্তারপুর সেতুর মাধ্যমে ঢাকা ও নারায়ণগঞ্জের সঙ্গে মুন্সীগঞ্জের সংযোগ স্থাপিত হয়েছে। ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নামে পরিচিত এই সেতু। ২০০৮ সালে চালু হওয়া এই সেতুর টোল এবারই প্রথম বাড়ানো হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের নতুন টোল হবে ৫০ টাকা। যা ছিল ৪০ টাকা। কার ও জিপের বর্তমান টোল ৫০০ টাকার পরিবর্তে হবে ৫৫০ টাকা। ছোট বাসের ক্ষেত্রে টোল ৬৫০ থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে। বড় বাসের টোল ৯০০ টাকার পরিবর্তে হবে ১ হাজার টাকা। ছোট ট্রাকের টোল ৮৫০ থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। মাঝারি ট্রাকের (৫-৮ টন) টোল ১ হাজার ১০০ টাকার পরিবর্তে হবে ১ হাজার ২৫০ টাকা। ৮-১১ টনের ট্রাকের টোল ১ হাজার ৪০০ টাকার স্থলে ১ হাজার ৬০০ টাকা করা হয়েছে। বড় ট্রাক ও ট্রেইলরের টোল ২ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে। আগে ট্রেইলর বা অন্য বড় যানের জন্য আলাদা টোল ছিল না।

মুক্তারপুর সেতুতে কার/টেম্পোর টোল ৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা, ছোট ও বড় বাসের টোল ১০০ ও ২০০ টাকার স্থলে হবে ১৫০ টাকা ও ২৫০ টাকা হয়েছে। ট্রাকের টোল ৫০ টাকা বাড়ানো হয়েছে। ট্রেইলরের জন্য নতুন করে শ্রেণিভেদে ৬০০ থেকে ১ হাজার পর্যন্ত টোল নির্ধারণ করা হয়েছে।

জামান / জামান

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন