ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সিরিয়ায় ফের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-১১-২০২১ দুপুর ১০:৪০

সিরিয়ার রাজধানী দামেস্কে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ওই হামলার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের তরফ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি। গত শনিবারও সিরিয়ার রাজধানীতে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।  খবর আলজাজিরার

গত ১৪ অক্টোবর সিরিয়ার কেন্দ্রে ইরানি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে সিরীয় সরকারের মিত্র ৯ যোদ্ধা নিহত হন। ওই হামলার কয়েকদিন আগেই সিরিয়া অভিযোগ করে যে, দেশটির দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ায় ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব এবং সামরিক উপস্থিতি দেখে শঙ্কিত ইসরায়েল।

কয়েক বছর ধরেই সিরিয়ায় দফায় দফায় হামলা চালিয়ে আসছে দেশটি। তবে ইসরায়েলের পক্ষ থেকে এসব অভিযানের কথা খুব একটা স্বীকারও করা হয় না। সাধারণত রাতের বেলাই সিরিয়ায় বেশি হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সিরীয় ঘাঁটি, অস্ত্র বহর এবং ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল।

সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদ বাহিনীকে সমর্থন দিয়ে লড়াই করছে হিজবুল্লাহ। সে কারণে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেও বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে।

জামান / জামান

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট