ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টিকটক অপুসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১১-২০২১ দুপুর ১১:১৪

রাজধানী উত্তরা পশ্চিম থানার মামলায় টিকটক অপুসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। অপু ছাড়া অপর আসামিরা হলেন- মো. শাকিল হোসেন (২৬), মো. শাহাদত হোসেন (৩০), মো. সানি (২২), মো. নাজমুল (২১) ও মো. রনি প্রকাশ সৈয়দ রাকিবুর রহমান (২৫)। বুধবার (৩ নভেম্বর) উত্তরা পূর্ব থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উত্তরা পূর্ব থানার মামলায় চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আজিজুর তালুকদার টিকটক অপুসহ ছয়জনের বিরুদ্ধে অভিয়োগপত্র দাখিল করেন। অপরদিকে মুন্না ওরফে লুৎফর রহমানসহ তিনজনের অব্যাহতির আবেদন করেন। পরে গত ১১ অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করে তাদের  মামলার থেকে অব্যাহতি দেন। অব্যাহতিপ্রাপ্ত অপর আসামিরা হলেন, জমির উদ্দিন (৪৫) ও মো. সুমন শেখ ওরফে পাপন (২৭)।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২ আগস্ট বাদী এস এম মাহবুব আলমের ছেলে মেহেদী হাসান রবিন (৩০) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্বশুরবাড়ি রাজধানীর উত্তরা থেকে ফিরছিলেন। উত্তরা পূর্ব থানাধীন ৬নং সেক্টরে আলাউল অ্যাভিনিউয়ের ৫২ নম্বর বাসার সামনে পাকা রাস্তায় পৌঁছালে রবিনের পথরোধ করে টিকটক ভিডিও করতে থাকে।

এ সময় প্রাইভেটকারে বসে থাকা রবিনসহ তার বন্ধুরা হর্ন বাজালে আসামি সাকিল, শাহদত, সানি, ‘টিকটক’ অপু, নাজমুল, রনি, মুন্না ও জমির উদ্দিন ক্ষিপ্ত হয়ে রবিন ও তার বন্ধু আফসানুল কবির, সরকার সজল মাহমুদ ও মুরাদুল হককে প্রাইভেটকার থেকে টেনে রাস্তায় নামান। এরপর ধারালো অস্ত্র, লোহার রড ও ইট দিয়ে মাথায়, ঘাড়ে ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করে তাদের জখমসহ রক্তাক্ত করে আসামিরা। এ সময় আসামিরা ভুক্তভোগীদের কাছে থেকে স্যামসাং ফোন ও নগদ ২১ হাজার টাকা নিয়ে যায়। তাদের নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় বাদী হয়ে মামলা দায়ের হয়।

জামান / জামান

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ