ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে বৈঠক ২৯ নভেম্বর


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২১ দুপুর ১:২৫

ইরানের সঙ্গে বিশ্বশক্তির পরমাণু সমঝোতা পুনরায় কার্যকর করার লক্ষ্যে আলোচনা চলতি মাসে আবার শুরু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে ইরানের প্রধান আলোচক ও উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি-কানি জানিয়েছেন, তার সরকার ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকে সম্মত হয়েছেন। খবর আলজাজিরার

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি-কানি বুধবার জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক উপপ্রধান ও আলোচনার মধ্যস্থতাকারী এনরিক মোরার সঙ্গে টেলিফোনালাপে আমরা পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা ২৯ নভেম্বর থেকে ভিয়েনায় শুরু করতে সম্মত হয়েছি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা অমানবিক ও অন্যায় নিষেধাজ্ঞা দূর করার লক্ষ্যেই এ আলোচনা হবে।

দীর্ঘ আলোচনার পর ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরে মধ্যস্থতা করে ইউরোপীয় ইউনিয়ন। ওই সমঝোতার মাধ্যমে ইরানের ওপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফা সিদ্ধান্তে ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। সমঝোতাটি জয়েন্ট কনপ্রিহেনসিভ প্ল্যান ফর অ্যাকশন নামে পরিচিত ছিল। ইরান পরমাণু সমঝোতার বাকি স্বাক্ষরকারী দেশগুলো হচ্ছে, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া।

ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরমাণু সমঝোতা নিয়ে ফের আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রও আলোচনায় বসতে আগ্রহের কথা জানায়।

২৯ নভেম্বর থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নও। বৈঠকে ইউরোপীয় পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেলের প্রতিনিধি মোরা সভাপতিত্ব করবেন।

জামান / জামান

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট