ভারতে ভেজাল মদ পানে ২৪ জনের মৃত্যু
ভারতের বিহার রাজ্যে ভেজাল মদ পানে গত দুই দিনে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে দেশটির পুলিশ। একটি মামলাও করা হয়েছে বলে জানা গেছে। বিহার রাজ্যের ওয়েস্ট চাম্পারান ও গোপালগঞ্জ জেলায় এসব ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের
জানা গেছে, বৃহস্পতিবার (৪ নভেম্বর) ওয়েস্ট চাম্পারান জেলার তেলহুয়া গ্রামের বেতিয়ায় স্থানীয়ভাবে তৈরি মদ হুচ পানে মৃত্যু হয় আটজনের। অপরদিকে, ১৬ জনের মৃত্যু হয়েছে গোপালগঞ্জে। যদিও জেলা কর্তৃপক্ষ গোপালগঞ্জে আটজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। উভয় জেলা কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। গত ১০ দিনের মধ্যে বিহারের তেলহুয়ায় হুচ পানে মৃত্যুর এটি তৃতীয় ঘটনা বলে জানা গেছে।
রাজ্য মন্ত্রী জনক রাম এতো মানুষের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জে ছুটে যান। তিনি বলেন, যারা মারা গেছে, তাদের বাড়িতে গেছেন তিনি। তবে এ ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগও করেছেন তিনি।
গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তা আনন্দ কুমার বলেন, গত দুই দিনে জেলার মুহাম্মাদপুর গ্রামে রহস্যজনক কারণে কিছু লোকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়ায় তাদের মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। পুলিশের তিনটি দল ঘটনাটি খতিয়ে দেখছে বলেও জানান তিনি। এদিকে, স্থানীয় পুলিশ জানিয়েছে, এরই মধ্যে কয়েকটি মরদেহ তাদের পরিবার দাহ করে ফেলেছে।
চলতি বছর জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আরো ৭০ জনের ভেজাল মদ পানে মৃত্যুর ঘটনা ঘটে ভারতে। অথচ ২০১৬ সালের ৫ এপ্রিল থেকে বিহারে মদ উৎপাদন, বিক্রি ও পানে নিষিধাজ্ঞা জারি করে রাজ্য সরকার।
জামান / জামান
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক