ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের কাছে ২০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৬-২০২১ বিকাল ৭:৪৫

যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা চেয়েছে। যুক্তরাষ্ট্রও এই টিকা পাঠাতে সম্মত হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমেরিকান সরকার আমাদের জানিয়েছে, তারা আমাদের টিকা দেবে। তবে কী পরিমাণ দেবে সেটা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। আমরা চাইব যেন বেশি করে দেয়। মঙ্গলবার (০৮ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আবদুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র টিকা দেবে বলে আমাদের জানিয়েছে। আমাদের ১৫ লাখ মিনিমাম লাগবে। কিন্তু আমরা চেয়েছি ২০ লাখের মতো। দেখি কত দেয়।

সম্প্রতি বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে যুক্তরাষ্ট্র ৭০ লাখ টিকা সরবরাহ করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মাসখানেক আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন টিকা চেয়েছিলেন। টিকা দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছিলেন মার্কিন দূত।

এদিকে, মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ করোনা পরিস্থিতির কারণে টিকা না পেয়ে সরকার বিভিন্ন সোর্স থেকে তা সংগ্রহ করছে। সরকারের চেষ্টার কোনো কমতি নেই। যথাসময়ে টিকা চলে আসবে।

জামান / জামান

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা